বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে রায় পাঠ শুরু করেছে ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে রায় পাঠ শুরু করেছে ট্রাইব্যুনাল

favicon
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে রায় পাঠ শুরু করেছে ট্রাইব্যুনাল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির মামলার রায় ঘোষণা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বার্তা সংস্থা রয়টার্স ও ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজে রায় সরাসরি সম্প্রচার শুরু হয়।


ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায় পাঠ শুরু করেন। প্যানেলের অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।


এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনজনের মধ্যে সাবেক আইজিপি মামুন একমাত্র গ্রেফতারকৃত আসামি এবং তিনি ইতোমধ্যে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন। বাকিরা পলাতক।


গত ১৩ নভেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ ১৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। এর আগে, ১ জুন প্রসিকিউশন তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।