বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

favicon
অনলাইন সংস্করণ
বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালের পূর্বাভাসে জানানো হয়, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় এই লঘুচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ নভেম্বরের মধ্যে এটি গঠন হতে পারে এবং পরবর্তীতে ঘনীভূত হওয়ারও আশঙ্কা রয়েছে।


পূর্বাভাসে আরও বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে এবং এর প্রভাব উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।


এদিকে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং রাত–দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না। ভোরের দিকে দেশজুড়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।