বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রচারিত খবর ‘ভুয়া’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রচারিত খবর ‘ভুয়া’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

favicon
অনলাইন সংস্করণ
ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিয়ে প্রচারিত খবর ‘ভুয়া’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য বন্ধে জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে দেওয়া পরামর্শ—এমন দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। মঙ্গলবার প্রেস উইংয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করা হয়।


বিবৃতিতে বলা হয়, কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে যে, সোমবার প্রধান উপদেষ্টা কার্যালয়ে জেলা প্রশাসকদের বৈঠকে ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য নিয়ে ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু বৈঠকে বক্তব্য রাখা দুজন জেলা প্রশাসক এবং একজন বিভাগীয় কমিশনার—কেউই এমন আলোচনা করেননি।


প্রেস উইং আরও জানায়, প্রধান উপদেষ্টাও জেলা প্রশাসকদের উদ্দেশে দেওয়া নির্দেশনায় এ ধরনের কোনো মন্তব্য করেননি। তার পুরো বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল পেজে প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত খবরগুলো সত্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।