বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › য়োদশ জাতীয় নির্বাচনের জন্য চালু হলো 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ; প্রবাসীসহ তিন শ্রেণির ভোটাররা দিতে পারবেন ভোট

য়োদশ জাতীয় নির্বাচনের জন্য চালু হলো 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ; প্রবাসীসহ তিন শ্রেণির ভোটাররা দিতে পারবেন ভোট

favicon
অনলাইন সংস্করণ
য়োদশ জাতীয় নির্বাচনের জন্য চালু হলো 'পোস্টাল ভোট বিডি' অ্যাপ; প্রবাসীসহ তিন শ্রেণির ভোটাররা দিতে পারবেন ভোট


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটার, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য চালু করা হয়েছে বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশন ‘পোস্টাল ভোট বিডি’।


মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অ্যাপটির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


অ্যাপটি উদ্বোধনকালে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, "আজকের এই অনুষ্ঠান গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য উদাহরণ। প্রবাসী ভোটাররা গণতন্ত্র এবং সুশাসনের জন্য সেতু বন্ধন তৈরি করবে।" তিনি আরও উল্লেখ করেন যে এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। সিইসি জানান, ভোটাররা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।


অ্যাপটি চালু করার ক্ষেত্রে সাইবার অ্যাটাক এবং ভোটারদের সচেতনতা তৈরি করা দুটি বড় চ্যালেঞ্জ বলে সিইসি উল্লেখ করেন। তিনি বলেন, "পোস্টাল ভোট বৈশ্বিক গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছে।"


ভোটদানের প্রক্রিয়া ও নিবন্ধন:


নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী ভোটারদের প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।


এই আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন: ১. প্রবাসী বাংলাদেশি ভোটাররা। ২. আসন্ন নির্বাচনে নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা। ৩. আইনি হেফাজতে থাকা ভোটাররা।