বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতে কূটনৈতিক চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতে কূটনৈতিক চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

favicon
অনলাইন সংস্করণ
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ভারতে কূটনৈতিক চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে শিগগিরই কূটনৈতিক চিঠি পাঠাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে সেই চিঠি প্রস্তুতের কাজ চলছে। তবে সেখানে রায়ের কপি সংযুক্ত করা হবে না।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, এখনো চিঠি পাঠানো হয়নি, তবে যেকোনো সময় পাঠানো হতে পারে। চিঠিটি নোট ভারবাল আকারে ভারতকে দেওয়া হবে।

তৌহিদ হোসেন বলেন, রায়ের কপি পাঠানো না হলেও কূটনৈতিক নোটে রায়ের বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানানো হবে।

গত সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। রায়ের পর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, সোমবার রাতেই বা মঙ্গলবার সকালে চিঠি পাঠানো হতে পারে।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। তাকে প্রত্যর্পণের জন্য অন্তর্বর্তী সরকার এর আগেও ভারতকে একটি চিঠি পাঠিয়েছিল, তবে তার কোনো জবাব পাওয়া যায়নি।