বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › লামায় ট্রাক দুর্ঘটনায় ট্রাকচালকের মৃত্যু

লামায় ট্রাক দুর্ঘটনায় ট্রাকচালকের মৃত্যু

favicon
অনলাইন সংস্করণ
লামায় ট্রাক দুর্ঘটনায় ট্রাকচালকের মৃত্যু

বান্দরবানের লামায় ট্রাক দুর্ঘটনায় মো. মোস্তফা কামাল নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে লামা–ফাঁসিয়াখালী সড়কের পশ্চিম লাইনঝিরি এলাকায় পাহাড়ি ঢালু পথে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা লেগে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।


নিহত মোস্তফা কামাল কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা দরবেশকাটা এলাকার বাসিন্দা এবং মো. সিরাজুল হকের ছেলে। জানা গেছে, তিনি পোল্ট্রি খাদ্যসহ মালামাল নিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো ড ১৪-৭৬২৬) চালিয়ে লামার দিকে যাচ্ছিলেন।


পাহাড়ি পথে নামার সময় গাড়ির নিয়ন্ত্রণ হারালে ঘটনাস্থলে ট্রাকটি উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা, ফায়ার সার্ভিস ও লামা থানা পুলিশ দ্রুত সেখানে পৌঁছে চালককে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক পরে তাকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার পর লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনের কারণ তদন্ত করা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।