বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে মানুষজন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে মানুষজন

favicon
অনলাইন সংস্করণ
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে মানুষজন

রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ কম্পন টের পেয়ে শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে অনেকেই ঘর-বাড়ি ও ভবন থেকে দ্রুত বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন।


তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল, মাত্রা বা সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। তবে রাজধানীর বহু এলাকা থেকে কম্পন অনুভবের খবর পাওয়া গেছে।


পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। অতিরিক্ত তথ্য পাওয়া গেলে পরবর্তী আপডেটে জানানো হবে.......