বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে মানুষ

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে মানুষ

favicon
অনলাইন সংস্করণ
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে মানুষ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এর কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশাল সংলগ্ন এলাকা বলে ধারণা করা হচ্ছে।


শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ কম্পন শুরু হলে ঢাকার বিভিন্ন অঞ্চলে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। আকস্মিক কম্পনে ভীত-সন্ত্রস্ত হয়ে অনেক মানুষ ভবন থেকে দ্রুত বেরিয়ে খোলা জায়গায় চলে যান।


গুগল আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে। কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হলেও তা রাজধানীসহ আশপাশের এলাকায় স্পষ্টভাবে অনুভূত হয়।


ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।