কলকাতা ও পশ্চিমবঙ্গজুড়ে ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৫.৫
ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় জোরালো ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত বিস্তৃত অঞ্চলে কম্পন ছড়িয়ে পড়ে, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। উৎসস্থল ছিল বাংলাদেশের নরসিংদী থেকে প্রায় ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
পশ্চিমবঙ্গের হুগলি, নদিয়া, মুর্শিদাবাদসহ একাধিক জেলায় কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। সকাল ১০টা ৮ মিনিটে শুরু হওয়া এই কম্পনে ঘরের ভেতরে পাখা, চেয়ার-টেবিল দুলতে দেখা যায়। হঠাৎ কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।
এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।