বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › মর্যাদা ও উৎসাহে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত, সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা

মর্যাদা ও উৎসাহে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত, সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা

favicon
অনলাইন সংস্করণ

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শুক্রবার (২১ নভেম্বর) সারা দেশে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে। দিবসের শুরুতে সব সেনানিবাস, নৌঘাঁটি, বিমান বাহিনী ঘাঁটি ও স্থাপনাসংলগ্ন মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


সকালে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।


পরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।


‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৫’ উপলক্ষে প্রধান উপদেষ্টা আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। সেখানে ১০১ জন বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন তিনি।


দিনটি উপলক্ষে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি বিকেল সাড়ে ৩টায় গুলশানের বাসা থেকে অনুষ্ঠানের উদ্দেশে রওনা হবেন।


বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, চট্টগ্রাম, যশোর, রংপুর ও খুলনার সেনানিবাস বা ঘাঁটিগুলোতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে।