বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপের সম্ভাবনা: সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপের সম্ভাবনা: সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর

favicon
অনলাইন সংস্করণ
বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপের সম্ভাবনা: সতর্ক করল আবহাওয়া অধিদপ্তর

বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

অধিদপ্তর জানায়, দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরে ঘনীভূত হতে পারে।

এ ছাড়া দেশে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ অধিকাংশ স্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানানো হয়েছে।