সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া : ইউনূসের সৌজন্য সাক্ষাৎ
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাজধানীর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে দু’জনের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎ হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে ড. ইউনূস সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান এবং তাঁর সহধর্মিণী আফরোজী ইউনূসের স্বাস্থ্যের খোঁজ নেন। এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্রবধূ সৈয়দা শর্মিলা রহমান উপস্থিত ছিলেন।