বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

favicon
অনলাইন সংস্করণ
রাষ্ট্রীয় সফরে ঢাকা পৌঁছালেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে

রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় এসে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। ড্রুকএয়ারের একটি ফ্লাইটে সকাল ৮টা ১৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আগমনে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।


বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে তার সংক্ষিপ্ত বৈঠক হয়। বৈঠকে শেরিং টোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।


পরে তাকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়, যেখানে ভুটানের প্রধানমন্ত্রীকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনার প্রদান করা হয়।


এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা দেন। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও দর্শনার্থী বইতে স্বাক্ষর করার কথা রয়েছে।


বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হবে। পরে বিকেল ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি একান্ত বৈঠকে মিলিত হবেন।


সন্ধ্যায় ভুটানের প্রধানমন্ত্রীর সম্মানে সরকারি নৈশভোজের আয়োজন করা হয়েছে।