বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

favicon
অনলাইন সংস্করণ
পুরান ঢাকার বেশিরভাগ ভবন ঝুঁকিপূর্ণ: রাজউক চেয়ারম্যান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন, পুরান ঢাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। তিনি বলেন, কোনো ধরনের অনুমোদিত নকশা ছাড়াই এক কাঠার কম জায়গায় অনেক ভবনেই ৬–৭ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে।


শনিবার (২২ নভেম্বর) পুরান ঢাকার বংশাল এলাকার ভবনগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।


রাজউক চেয়ারম্যান বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কসাইটুলীর ভবনের নকশা সাত দিনের মধ্যে উপস্থাপন করতে না পারলে ভবনটি সিলগালা করা হবে।


তিনি আরও বলেন, “এক কাঠার নিচে আমরা কোনো প্ল্যান অনুমোদন দিই না। অনেকেই জোর করে ভবন নির্মাণ করছেন—তাদের মিটার কেটে দিচ্ছি। এরপরও কেউ কেউ চোরাই সংযোগ বা জেনারেটরের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন।”


পুরান ঢাকার শতবর্ষী স্থাপনার ঐতিহ্য রক্ষা করে নতুন পরিকল্পিত নগরায়ণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান রাজউক চেয়ারম্যান।