বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প: সন্ধ্যায় মৃদু কম্পন অনুভূত

রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প: সন্ধ্যায় মৃদু কম্পন অনুভূত

favicon
অনলাইন সংস্করণ
রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প: সন্ধ্যায় মৃদু কম্পন অনুভূত

রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৩ থেকে ৫ সেকেন্ড ধরে হালকা ঝাঁকুনি টের পাওয়া যায়।


আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, সিসমিক সেন্টারের সঙ্গে যোগাযোগ করে ভূমিকম্পের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।


এর আগে সকালে ১০টা ৩৬ মিনিটে রাজধানীতে ৩ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়, যার কেন্দ্র ছিল নরসিংদীর পলাশ উপজেলা।


গতকাল শুক্রবার সকালে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীর মাধবদী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে।