বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা অবনতি হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে কেন্দ্র করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার (২৩ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ বাড়বে, তবে আইনশৃঙ্খলা বাহিনী এ সবকিছু সামাল দিতে প্রস্তুত।


ভূমিকম্প পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে আর্লি ওয়ার্নিং সিস্টেম নেই। কিছু দেশে ভূমিকম্পের ১০ সেকেন্ড আগে সতর্ক করার অ্যাপ রয়েছে। বাংলাদেশেও এ ধরনের প্রযুক্তি চালুর বিষয়ে চিন্তাভাবনা চলছে।


স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বিল্ডিং কোড মানা না হলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকি আছে। জলাশয় ভরাট এবং পর্যাপ্ত খোলা জায়গার অভাব পরিস্থিতিকে জটিল করে তুলছে—এ বিষয়ে রাজউককে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।