বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

favicon
অনলাইন সংস্করণ
সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে বাংলাদেশ সেনাবাহিনী—এ কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, “দেশ সামনে একটি নির্বাচনের দিকে যাচ্ছে। এই নির্বাচনে আমরা সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করব, যাতে সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।”


রবিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এ বক্তব্য দেন।


অনুষ্ঠানে সেনাবাহিনীতে বীরত্বপূর্ণ কাজ ও অসামান্য অবদানের জন্য মোট ৬৪ সেনাসদস্যকে পদক এবং ৭৫ মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে দুই অর্থবছরে (২০২৪–২০২৫ ও ২০২৫–২০২৬) অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ জনকে সেনাবাহিনী পদক, ১৭ জনকে অসামান্য সেবা পদক এবং ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক দেওয়া হয়।


সেনাপ্রধান আরও বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুসরণ করে দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে কাজ করে যাবে বাংলাদেশ সেনাবাহিনী।