বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে কমনওয়েলথ মহাসচিব

আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে কমনওয়েলথ মহাসচিব

favicon
অনলাইন সংস্করণ
আসন্ন নির্বাচন ও গণভোট নিয়ে সিইসির সঙ্গে বৈঠকে কমনওয়েলথ মহাসচিব

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি নিয়ে এই বৈঠকে আলোচনা হচ্ছে।


রবিবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়। নির্বাচন কমিশনের সচিব আখতার হোসেনও এতে উপস্থিত রয়েছেন।


কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নিচ্ছে। তিনি গত বৃহস্পতিবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসেন।