বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › ১ ডিসেম্বর থেকে কার্যকর গ্যাসের নতুন মূল্য: ঘোষণা বিইআরসির

১ ডিসেম্বর থেকে কার্যকর গ্যাসের নতুন মূল্য: ঘোষণা বিইআরসির

favicon
অনলাইন সংস্করণ
১ ডিসেম্বর থেকে কার্যকর গ্যাসের নতুন মূল্য: ঘোষণা বিইআরসির

সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। রোববার (২৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ দশমিক ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।


এর আগে, গত ৬ অক্টোবর অনুষ্ঠিত গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দেয়। তবে বিইআরসির কারিগরি কমিটি সব বিবেচনা শেষে চূড়ান্তভাবে ২৯.২৫ টাকা হার নির্ধারণের সুপারিশ করে।


গণশুনানির সময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেছিলেন, গ্যাসের দাম নির্ধারণে ভারসাম্য বজায় রাখা হবে। তিনি বলেন, দাম বাড়লে সারের উৎপাদন খরচ বাড়া নিয়ে জনগণের উদ্বেগকে গুরুত্ব দিতে হবে। কৃষি জিডিপিতে তুলনামূলক কম অবদান রাখলেও খাদ্য নিরাপত্তা ও বিপুল কর্মসংস্থানের কারণে কৃষিকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে এলএনজি আমদানির ব্যয়ও বিবেচনায় রাখতে হবে।