কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে ঢাকায় মানববন্ধন
কুমিল্লাকে বিভাগ করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করেছে ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি)’।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী বলেন, কুমিল্লা দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চনার শিকার। তিনি দাবি করেন, ঢাকা–কুমিল্লা মহাসড়ক পুনর্গঠন ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন বছরের পর বছর পিছিয়ে গেছে।
তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিলম্ব, বিমানবন্দর চালু না হওয়া এবং শিল্প–শিক্ষা খাতে বৈষম্যমূলক বরাদ্দের কারণে অঞ্চলটি প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।
সমাবেশে সিজেএফডি নেতৃবৃন্দসহ রাজনীতিবিদ, পেশাজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।