বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশের অনুমোদন

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশের অনুমোদন

favicon
অনলাইন সংস্করণ
উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশের অনুমোদন

গণভোট অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।


গত ২০ নভেম্বর উপদেষ্টা পরিষদ গণভোট আইন অনুমোদন করে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা বিভিন্ন সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের মতামত জানতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।


গণভোট আয়োজনের জন্য আইন প্রণয়নের প্রয়োজন থাকায় দ্রুততম সময়ের মধ্যে অধ্যাদেশ আকারে অনুমোদন দেওয়ার কথা জানানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত বিশেষ বৈঠকে অধ্যাদেশটি অনুমোদিত হলো।