বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › দুদকে চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করা হবে: চেয়ারম্যান আব্দুল মোমেন

দুদকে চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করা হবে: চেয়ারম্যান আব্দুল মোমেন

favicon
অনলাইন সংস্করণ
দুদকে চাপ সৃষ্টি করলে নাম প্রকাশ করা হবে: চেয়ারম্যান আব্দুল মোমেন

আগামী দিনে দুর্নীতি দমন কমিশনে (দুদক) কারও পক্ষ থেকে কোনো ধরনের চাপ বা প্রভাব খাটানোর চেষ্টা হলে, সেই ব্যক্তির নাম প্রকাশ্যে জানানো হবে বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য দেন।

দুদক চেয়ারম্যান বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার ক্ষেত্রে এখনো বড় সাফল্য পাওয়া যায়নি। তবে অর্থপাচার রোধে কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে না পারে।

সভায় দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ, এবং সচিব মোহাম্মদ খালেদ রহীম উপস্থিত ছিলেন।