বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড: কী জানা গেল

হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড: কী জানা গেল

favicon
অনলাইন সংস্করণ
হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ অগ্নিকাণ্ড: কী জানা গেল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সাম্প্রতিক অগ্নিকাণ্ড নাশকতা নয়, বরং বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই ঘটেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।


মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।


এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা ঘটনাটির তদন্ত প্রতিবেদন গ্রহণ করেন।


প্রেসসচিব জানান, তদন্ত কমিটি তুরস্কের বিশেষজ্ঞ দল, বুয়েট, অগ্নিনির্বাপক বাহিনী এবং সিআইডি ফরেনসিকের মতামত বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছে যে আগুনের মূল কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট। কার্গো ভিলেজে কয়েকটি কুরিয়ার এজেন্সির খাঁচার মাঝামাঝি অংশ থেকে আগুনের সূত্রপাত হয়।


এ ছাড়া সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা জানান, আজকের উপদেষ্টা পরিষদ বৈঠকে গণভোট অধ্যাদেশ আকারে অনুমোদন পেয়েছে। ভোটারদের সুবিধার জন্য গণভোটের ব্যালট হবে আলাদা রঙের। তিনি আরও বলেন, আজ বা কালকের মধ্যে গেজেট প্রকাশ করা হবে।


সংসদ নির্বাচনে যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং ও পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন, গণভোটেও একই কর্মকর্তারা দায়িত্বে থাকবেন।