বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া এখনো মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া এখনো মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা

favicon
অনলাইন সংস্করণ
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতিক্রিয়া এখনো মেলেনি: পররাষ্ট্র উপদেষ্টা

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে এখন পর্যন্ত ওই চিঠির কোনো জবাব পাওয়া যায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।


বুধবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, দিল্লিকে পাঠানো চিঠির উত্তর কবে আসবে তা নিশ্চিত নন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছ থেকে এত দ্রুত প্রতিক্রিয়ার আশা করা হয়নি।


নির্বাচন প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কোনো চাপ নেই। আর ভারত পর্যবেক্ষক পাঠাবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।


তিনি আরও জানান, ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার সিদ্ধান্তের কারণে ইউরোপের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না।


উল্লেখ্য, মামলার রায় ঘোষণার আগেও শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে একাধিকবার চিঠি পাঠিয়েছিল ঢাকা। সেসব চিঠিরও কোনো জবাব আসেনি। রায় ঘোষণার পর আবারও ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়।