৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা আন্দোলনকারীদের
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পরীক্ষার্থীরা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এ ঘোষণা আসে।
তাদের অভিযোগ—লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য দুই মাসেরও কম সময় দেওয়া হয়েছে, যা পূর্ববর্তী বিসিএসগুলোর তুলনায় অযৌক্তিকভাবে কম।
পরীক্ষা স্থগিতের জন্য আজ সকাল ১১টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিলেন তারা। দাবি না মানায় পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
পুলিশের সঙ্গে সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ও আহত হওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে।
আন্দোলনকারীরা বলেছেন, অধিকাংশ পরীক্ষার্থী বর্জন করলে নির্বাচন-পরবর্তী সরকারকে পরীক্ষা পুনরায় আয়োজনের দাবি জানানো হবে।