তেহরানের আকাশে রুশ মিগ-২৯ যুদ্ধবিমান, সামাজিকমাধ্যমে ছড়ালো ভিডিও
তেহরানের আকাশে রুশ নির্মিত একটি মিগ-২৯ যুদ্ধবিমানকে উড়তে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, ফাইটার জেটটি শহরের ওপরে টহল দিচ্ছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, বিমানটি থেকে সনিক বুমের মতো শব্দও শোনা গেছে।
স্থানীয় গণমাধ্যমগুলো সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এটি ইরানের বিমান বাহিনীর মিগ-২৯, যা সম্প্রতি তাদের বহরে যুক্ত হয়েছে। বিমান বাহিনীর মন্তব্য উদ্ধৃত করে সংবাদমাধ্যমগুলো বলছে, যুদ্ধবিমানটি তেহরানের আকাশপথে নিয়মিত রুটিন ফ্লাইট পরিচালনা করছিল।