বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › দেশীয় প্রাণী সম্পদ উন্নয়নে সরকারের গুরুত্ব: জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে উপদেষ্টার বক্তব্য

দেশীয় প্রাণী সম্পদ উন্নয়নে সরকারের গুরুত্ব: জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে উপদেষ্টার বক্তব্য

favicon
অনলাইন সংস্করণ
দেশীয় প্রাণী সম্পদ উন্নয়নে সরকারের গুরুত্ব: জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহে উপদেষ্টার বক্তব্য

দেশীয় প্রজাতির প্রাণী সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও উৎপাদন বাড়িয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী র‍্যালি শেষে তিনি এ কথা বলেন।


‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে এ বছর প্রথমবার রাজধানীসহ সারা দেশে একযোগে প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপিত হচ্ছে। বর্ণাঢ্য র‍্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে শেরেবাংলা নগর মাঠে গিয়ে শেষ হয়।


উপদেষ্টা বলেন, সরকার বিদেশি অনিরাপদ প্রাণিজ সম্পদ আমদানির পক্ষপাতী নয়। দেশের নিজস্ব উৎপাদন বাড়িয়ে শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয়, বরং আন্তর্জাতিক বাজারেও দেশীয় পণ্যের অবস্থান শক্ত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার।


তিনি আরও জানান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো পাঁচটি ক্যাটাগরিতে মোট ১৫ জনকে পদক প্রদান করবে মন্ত্রণালয়।