জাতীয় নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা নিয়ে আজ নির্বাচন কমিশনের প্রস্তুতি সভা
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় ও প্রাক-প্রস্তুতিমূলক সভা আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বুধবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়েছে।
তিনি জানান, সভাটি সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করবেন।