বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

favicon
অনলাইন সংস্করণ
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রধান উপদেষ্টার প্রেসসচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি বা বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।


শফিকুল আলম জানান, তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যে তিনি উল্লেখ করেছিলেন যে দেশে ফেরার সিদ্ধান্ত এখনো তার একক নিয়ন্ত্রণাধীন নয়। এই মন্তব্যের প্রেক্ষিতে সরকারের কোনো বিধি-নিষেধ আছে কি না—এ প্রশ্নের জবাবে প্রেসসচিব স্পষ্ট করে বলেন, সরকারের পক্ষ থেকে তার দেশে ফেরার বিষয়ে কোনো প্রকার বাধা বা আপত্তি নেই।


তিনি আরও জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


এর আগে তারেক রহমান নিজেও ফেসবুকে পোস্ট দিয়ে মায়ের অসুস্থতার সময়ে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। তবে তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্ত পুরোপুরি তাঁর একক নিয়ন্ত্রণে নয় এবং বিষয়টি স্পর্শকাতর হওয়ায় বিস্তারিত ব্যাখ্যার সুযোগ নেই। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন শিগগিরই বাস্তবায়িত হবে বলে পরিবারের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।