বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › কুষ্টিয়ার ছয় হত্যা মামলা: ইনুর বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ, রিভিউ আবেদনে আদেশও হতে পারে

কুষ্টিয়ার ছয় হত্যা মামলা: ইনুর বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ, রিভিউ আবেদনে আদেশও হতে পারে

favicon
অনলাইন সংস্করণ
কুষ্টিয়ার ছয় হত্যা মামলা: ইনুর বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ, রিভিউ আবেদনে আদেশও হতে পারে

কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ আজ রবিবার (৩০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইনু আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানকে ‘সো-কলড’ বলে উল্লেখ করেন, যা প্রসিকিউশন রাষ্ট্রদ্রোহিতার শামিল বলে মনে করছে। ইনুর রিভিউ আবেদন বাতিলেরও আবেদন করেছে প্রসিকিউশন। এ বিষয়ে আজ ট্রাইব্যুনালের আদেশ আসতে পারে।

কুষ্টিয়ার ছয়জনকে হত্যার ওই মামলায় জুলাই-আগস্টের আন্দোলন দমনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের মাধ্যমে ‘কমান্ড রেসপনসিবিলিটি’ থাকার অভিযোগ আনা হয়েছে। এর আগে, গত ২৩ অক্টোবর ট্রাইব্যুনাল ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে।

এদিকে আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুম–খুনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন ও সাবেক এএসপি মশিউর রহমানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আজ দাখিল হতে পারে। সকালে তাদের দুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এছাড়া চানখারপুলে ছয়জনকে হত্যার মামলায় শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেনের পক্ষে আজ সাফাই সাক্ষীর জবানবন্দি দেয়ার কথা রয়েছে। তবে সাফাই সাক্ষী হাজির না হলে মামলা যুক্তিতর্ক উপস্থাপনের ধাপে পৌঁছাবে বলে জানিয়েছে প্রসিকিউশন।