বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › জরুরি সংবাদ সম্মেলন ডাকল বিএনপি আজ দুপুরে

জরুরি সংবাদ সম্মেলন ডাকল বিএনপি আজ দুপুরে

favicon
অনলাইন সংস্করণ
জরুরি সংবাদ সম্মেলন ডাকল বিএনপি আজ দুপুরে

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ রবিবার দুপুর আড়াইটায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


দলীয় সূত্র জানায়, সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, দলের বর্তমান অবস্থান এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করা হবে।


এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা, দলের পরবর্তী করণীয় এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনাও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।