বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল, আলোচনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন

সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল, আলোচনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন

favicon
অনলাইন সংস্করণ
সিইসির সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল, আলোচনায় ত্রয়োদশ জাতীয় নির্বাচন


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চার সদস্যের প্রতিনিধিদল। মঙ্গলবার সকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে দলটি নির্বাচন কমিশনের সঙ্গে এই বৈঠক করে।


জানা গেছে, বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।


ইইউ ইতEarlier several times met with the Election Commission regarding the upcoming election. Their অবস্থান পরিষ্কার—বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় তারা।


এ লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে, আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় ১৫০ সদস্যের একটি বৃহৎ দল বাংলাদেশে পাঠাবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই পর্যবেক্ষকদের ধাপে ধাপে দেশে আসার কথা রয়েছে।


একই সঙ্গে নির্বাচন আয়োজন ও ব্যবস্থাপনায় সহায়তা হিসেবে নির্বাচন কমিশনকে ৪০ লাখ ইউরোর বেশি সহায়তা প্যাকেজ দেবে ইইউ।