বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত: ভিভিআইপি মর্যাদা পেলেন খালেদা জিয়া, নির্বিঘ্ন চিকিৎসায় বিশেষ ব্যবস্থার নির্দেশ

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত: ভিভিআইপি মর্যাদা পেলেন খালেদা জিয়া, নির্বিঘ্ন চিকিৎসায় বিশেষ ব্যবস্থার নির্দেশ

favicon
অনলাইন সংস্করণ
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত: ভিভিআইপি মর্যাদা পেলেন খালেদা জিয়া, নির্বিঘ্ন চিকিৎসায় বিশেষ ব্যবস্থার নির্দেশ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করার আহ্বান জানানো হয়েছে।


মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানায়।


বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা এবং হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হবে। তার নিরাপত্তা, যাতায়াতের সুবিধা এবং মর্যাদা বিবেচনায় তাকে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে এবং নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে জানানো হয়েছে।


সরকার জানায়, সিদ্ধান্তগুলো সম্পর্কে খালেদা জিয়ার পরিবার ও রাজনৈতিক দলকে অবহিত করা হয়েছে।


এদিকে আজ দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, খালেদা জিয়া তা গ্রহণ করতে পারছেন।


জনগণকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে জিয়া পরিবার ও দলের পক্ষ থেকে।