বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবিতে ৮ দলের সমাবেশ ৫ ডিসেম্বর চট্টগ্রামে

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবিতে ৮ দলের সমাবেশ ৫ ডিসেম্বর চট্টগ্রামে

favicon
অনলাইন সংস্করণ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের দাবিতে ৮ দলের সমাবেশ ৫ ডিসেম্বর চট্টগ্রামে

জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন, জাতীয় সংসদের উভয় কক্ষে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং আওয়ামী লীগের ‘গণহত্যা ও দুর্নীতির বিচার’সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতারা আগামী ৫ ডিসেম্বর চট্টগ্রামে সমাবেশ করবেন। ঐতিহাসিক লালদীঘি ময়দানে জুমার নামাজের পর থেকে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।


বুধবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ৮ দলের নেতারা। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম নগর আমীর জান্নাতুল ইসলাম এবং লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান।


তিনি বলেন, জুলাই জাতীয় সনদে স্পষ্টভাবে বলা হয়েছে—দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে জনগণের মতই হবে সর্বোচ্চ প্রাধান্য। তাই গণভোট ছাড়া নির্বাচন হলে জনগণের ম্যান্ডেট প্রতিফলিত হবে না। আওয়ামী লীগের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন ও নানা অভিযোগের বিচার দৃশ্যমান না হলে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা অসম্ভব বলেও মন্তব্য করেন তিনি।


নেতারা আরও বলেন, নির্বাচনে সকল দলের জন্য সমান সুযোগ, অর্থাৎ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। পাশাপাশি আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের ‘অবৈধ কার্যক্রম’ নিষিদ্ধ করারও দাবি জানানো হয়।


আগামী ৫ ডিসেম্বরের সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ডেভেলপমেন্ট পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


সংবাদ সম্মেলনে বিভিন্ন দলের মহানগর নেতারাও উপস্থিত ছিলেন।