বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে: আশা প্রধান উপদেষ্টা ইউনূসের

শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে: আশা প্রধান উপদেষ্টা ইউনূসের

favicon
অনলাইন সংস্করণ
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে: আশা প্রধান উপদেষ্টা ইউনূসের

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি এ ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে।


বুধবার (৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি।


কোর্স সম্পন্নকারীদের উদ্দেশে ড. ইউনূস বলেন, নিরলস প্রচেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরও উল্লেখ করেন, নিরাপত্তা ও উন্নয়ন-সংক্রান্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ দেশের একটি গুরুত্বপূর্ণ উৎকর্ষতার কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা শিক্ষা দিচ্ছে।


এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।