বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ঢাকায় আবারও মৃদু ভূমিকম্প, মাত্রা ৪.১

ঢাকায় আবারও মৃদু ভূমিকম্প, মাত্রা ৪.১

favicon
অনলাইন সংস্করণ
ঢাকায় আবারও মৃদু ভূমিকম্প, মাত্রা ৪.১

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবারও হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৪ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। ভোরের এই কম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয় এবং বাসিন্দাদের মধ্যে সামান্য আতঙ্ক সৃষ্টি করে।


এর আগেও ২১ ও ২২ নভেম্বর দুই দিনের মধ্যে চারবার ভূমিকম্প হয়েছিল। ২১ নভেম্বরের ভূমিকম্প ছিল সবচেয়ে শক্তিশালী, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। সেই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয় এবং ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।