বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের

favicon
অনলাইন সংস্করণ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে নিজেদের অবস্থান থেকে তার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।


এর আগে বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।