বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস সাময়িক বরখাস্ত

বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস সাময়িক বরখাস্ত

favicon
অনলাইন সংস্করণ
বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস সাময়িক বরখাস্ত

দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি হওয়া সত্ত্বেও সেখানে যোগ না দেওয়ায় কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভূঁইয়াকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চলতি বছরের ২০ আগস্ট শামীম কুদ্দুসকে কুমিল্লা থেকে দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়, তবে তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি এবং নিয়মিত অফিসেও অনুপস্থিত রয়েছেন।


কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করে বদলিকৃত কর্মস্থলে যোগ না দেওয়া সরকারি কর্মচারী আচরণবিধি অনুসারে অসদাচরণ হিসেবে গণ্য হওয়ায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী ২০ আগস্ট থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।