পঞ্চগড়ে ট্রাকচাপায় ইউএনও অফিসের প্রসেস সার্ভার নিহত
পঞ্চগড়ে ট্রাকচাপায় আনোয়ারুল ইসলাম (৪৫) নামে ইউএনও অফিসে কর্মরত এক প্রসেস সার্ভার নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় শহরের করতোয়া সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল ডোকরোপাড়া এলাকার বাসিন্দা এবং আটোয়ারী উপজেলার প্রসেস সার্ভার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলে অফিসে যাওয়ার পথে করতোয়া সেতুর ওপর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের পেছনের চাকার সঙ্গে ধাক্কা লেগে আনোয়ারুল সড়কে পড়ে যান। এরপর ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও এর সহকারীকে আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন।