বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › বিডিআর হত্যাকাণ্ড তদন্তে নাম আসায় আইজিপি বাহারুল আলমকে অপসারণে আইনি নোটিশ

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে নাম আসায় আইজিপি বাহারুল আলমকে অপসারণে আইনি নোটিশ

favicon
অনলাইন সংস্করণ
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে নাম আসায় আইজিপি বাহারুল আলমকে অপসারণে আইনি নোটিশ

বিডিআর হত্যাযজ্ঞের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের নাম উঠে আসায় তাকে পদ থেকে অপসারণ করার দাবি জানিয়ে সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাকে অপসারণের নির্দেশ দিতে বলা হয়েছে।


এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী—মো. আব্দুস সামাদ, মো. শাহিন হোসেন এবং মো. আতিকুর রহমান।


বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্যসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে নোটিশটি পাঠানো হয়।


নোটিশে উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন।