সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা, খালেদা জিয়ার সুস্থতা কামনা
সিরাজগঞ্জ-১ আসন (কাজিপুর ও সদরের চার ইউনিয়ন) থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ৪টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মনোনয়ন পাওয়ার পর সেলিম রেজা তার ফেসবুক পেজে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি লিখেছেন, “আমাদের গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করুন, আমিন।”
এ ছাড়া তিনি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নেতাকর্মীদের কোনো ধরনের আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ না করার জন্য আহ্বান জানান।