বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › আগামী তিন মাসে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা, কুয়াশা–বজ্রঝড়ও হতে পারে

আগামী তিন মাসে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা, কুয়াশা–বজ্রঝড়ও হতে পারে

favicon
অনলাইন সংস্করণ
আগামী তিন মাসে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা, কুয়াশা–বজ্রঝড়ও হতে পারে

বাংলাদেশ আগামী তিন মাসে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে অন্তত তিনটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। একই সময়ে শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।


ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ তিন মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ৩ থেকে ৮টি মৃদু (৮–১০°C) থেকে মাঝারি (৬–৮°C) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পূর্বাভাস অনুযায়ী, এর মধ্যে কয়েকটি তীব্র শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৪–৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে।


রাত গভীর থেকে সকাল পর্যন্ত নদীনদীর অববাহিকা ও আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে, যা কিছু ক্ষেত্রে দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।


আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গিয়ে শীতের অনুভূতি বাড়তে পারে। ফেব্রুয়ারির শেষার্ধে দেশের বিভিন্ন অঞ্চলে ১–২ দিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।