বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছাবে, খালেদা জিয়ার লন্ডন যাত্রা রবিবারে পিছিয়ে যেতে পারে

এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছাবে, খালেদা জিয়ার লন্ডন যাত্রা রবিবারে পিছিয়ে যেতে পারে

favicon
অনলাইন সংস্করণ
এয়ার অ্যাম্বুলেন্স দেরিতে পৌঁছাবে, খালেদা জিয়ার লন্ডন যাত্রা রবিবারে পিছিয়ে যেতে পারে

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় না পৌঁছায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার তাকে লন্ডনে নেওয়া হতে পারে।


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসছে না। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।


তিনি আরও বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার উপযোগী থাকে এবং মেডিকেল বোর্ড সম্মতি দেয়, তাহলে ইনশাআল্লাহ ৭ তারিখ (রবিবার) তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।”