বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › টঙ্গীতে রেলসেতুর পাশে পরিত্যক্ত কার্টন থেকে মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার

টঙ্গীতে রেলসেতুর পাশে পরিত্যক্ত কার্টন থেকে মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার

favicon
অনলাইন সংস্করণ
টঙ্গীতে রেলসেতুর পাশে পরিত্যক্ত কার্টন থেকে মানুষের বিচ্ছিন্ন পা উদ্ধার

টঙ্গীর তুরাগ নদীর রেলসেতুর কাছে একটি পরিত্যক্ত কার্টন থেকে মানুষের বিচ্ছিন্ন পায়ের অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই দেহাংশ উদ্ধার করে।


টঙ্গী রেলওয়ে পুলিশ জানায়, রেলওয়ে ব্রিজের উত্তর পাশে পরিত্যক্ত একটি কার্টনের ভেতর থেকে পায়ের নিচের অংশ পাওয়া যায়। এটি পুরুষ নাকি নারীর, তা ময়নাতদন্তের পর জানা যাবে।


রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ঘটনাটি সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করা হয়েছে এবং দেহের অন্যান্য অংশ উদ্ধারে অভিযান চলছে।