২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনের সুযোগ সরকারি চাকরিজীবী ও প্রবাসী ভোটারদের
আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে থাকা ভোটার, নিজ এলাকায় অনুপস্থিত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা অ্যাপটির মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে।
অন্যদিকে, প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণও নজরকাড়া। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১ লাখ ৯৪ হাজার ৪১৭ জন প্রবাসী। এর মধ্যে সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের।