বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › সারা দেশ › মোংলায় যৌথ অভিযানে নারীসহ ৬৮৮ পিস ইয়াবা জব্দ

মোংলায় যৌথ অভিযানে নারীসহ ৬৮৮ পিস ইয়াবা জব্দ

favicon
অনলাইন সংস্করণ
মোংলায় যৌথ অভিযানে নারীসহ ৬৮৮ পিস ইয়াবা জব্দ

বাগেরহাটের মোংলায় যৌথ অভিযানে ৬৮৮ পিস ইয়াবাসহ সুমি বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড ও পুলিশ। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৪৪ হাজার টাকা। আটক সুমি বেগম মোংলার রাতারাতি কলোনির ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান আহম্মেদের মেয়ে।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে কোস্টগার্ড ও পুলিশের একটি দল মোংলা পোর্টের পুরাতন আবাসিক এলাকার কবরস্থান রোড সংলগ্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশির সময় সুমি বেগমের কাছ থেকে ৬৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটক সুমিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচার রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।