বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › সাজসজ্জার নামে ২৪ কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সাজসজ্জার নামে ২৪ কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

favicon
অনলাইন সংস্করণ
সাজসজ্জার নামে ২৪ কোটি টাকা ক্ষতির অভিযোগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকা ক্ষতিসাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, দুদক ব্যক্তি বা পরিচয় দেখে নয়, বরং অভিযোগের গ্রহণযোগ্যতা ও বস্তুনিষ্ঠতার ভিত্তিতে অনুসন্ধান পরিচালনা করে।


অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে তিনতলা ডুপ্লেক্স বাড়িতে ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব শেষে পরিবারসহ ওঠেন আবদুল হামিদ। অভিযোগ রয়েছে—এই বাড়ির দুপাশের রাস্তা বন্ধ করে হাঁটার পথ নির্মাণ, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ স্থাপন, খালসংলগ্ন আধুনিক ল্যাম্পপোস্ট বসানোসহ বিভিন্ন কাজে রাষ্ট্রের বিপুল অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে।


এই অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহে কাজ শুরু করেছে দুদক।