বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা, ভোটের দিন সাধারণ ছুটি: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা, ভোটের দিন সাধারণ ছুটি: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

favicon
অনলাইন সংস্করণ
চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা, ভোটের দিন সাধারণ ছুটি: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, ভোটের দিন সারাদেশে সাধারণ ছুটি থাকবে।


রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং ভোটের আগে–পরে বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত পর্যালোচনা বৈঠক শেষে তিনি এসব তথ্য জানান।


বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) তফসিল রেকর্ডিংয়ের জন্য চিঠি পাঠানো হবে। তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের পাঁচ দিন আগে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হবে।


ভোটের দিনে সাধারণ ছুটি থাকবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, ইসির প্রয়োজন অনুযায়ী ব্যাংক ও পোস্ট অফিস খোলা থাকবে। এছাড়া তফসিল ঘোষণা হওয়ার পর উপদেষ্টা পরিষদ কোনো নতুন প্রকল্প অনুমোদন করতে পারবে না।