বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
বুধবার , ০৭ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ১৩তম জাতীয় নির্বাচনে প্রবাসীদের ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন আড়াই লাখ ছাড়াল

১৩তম জাতীয় নির্বাচনে প্রবাসীদের ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন আড়াই লাখ ছাড়াল

favicon
ভোরের আলো ডেস্ক:
১৩তম জাতীয় নির্বাচনে প্রবাসীদের ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন আড়াই লাখ ছাড়াল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ডাকযোগে ভোট দেওয়ার জন্য চালু হওয়া ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন দ্রুত বাড়ছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, অ্যাপে মোট নিবন্ধন সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১২২। এর মধ্যে ২ লাখ ২৮ হাজার ৮৮৭ জন পুরুষ এবং ২১ হাজার ২৩৫ জন নারী প্রবাসী ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন।


এবারই প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা এবং ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তাদের জন্য ডাকযোগে ভোটদানের সুযোগ রেখেছে ইসি। এ জন্য নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিবন্ধন বাধ্যতামূলক।


গত ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া নিবন্ধন চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিলসহ বহু দেশ থেকে প্রবাসীরা নিবন্ধন করছেন।


ইসি জানিয়েছে, নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পাঠানো হবে পোস্টাল ব্যালট। ভোটার ব্যালট পূরণ করে তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার ঠিকানায় পাঠিয়ে দেবেন।


আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি চলছে। এ নির্বাচনে ৫০ লাখ প্রবাসীকে ভোট প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।