বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › বেলডাঙায় বাবরি মসজিদের অনুদান বাক্সে উচ্ছ্বাস—মাত্র চার বাক্সেই মিললো ৩৭ লাখ টাকা, অনলাইনে ৯৩ লাখ

বেলডাঙায় বাবরি মসজিদের অনুদান বাক্সে উচ্ছ্বাস—মাত্র চার বাক্সেই মিললো ৩৭ লাখ টাকা, অনলাইনে ৯৩ লাখ

favicon
ভোরের আলো ডেস্ক:
বেলডাঙায় বাবরি মসজিদের অনুদান বাক্সে উচ্ছ্বাস—মাত্র চার বাক্সেই মিললো ৩৭ লাখ টাকা, অনলাইনে ৯৩ লাখ

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙায় হুমায়ুন কবীরের উদ্যোগে প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণে অনুদানের সাড়া মিলছে ব্যাপকভাবে। তার স্থাপিত ১১টি দানবাক্স প্রায় পূর্ণ হয়ে গেছে। শুরু থেকেই বহু মানুষ নগদ অর্থ দিয়েছেন, পাশাপাশি অনলাইন পেমেন্টের মাধ্যমেও এসেছে উল্লেখযোগ্য অনুদান।


গত ৬ ডিসেম্বর বেলডাঙায় মসজিদের শিলান্যাসের সময় স্টেইনলেস স্টিলের ১১টি বড় দানবাক্স স্থাপন করেন হুমায়ুন। সেই দিন থেকেই ভক্তদের প্রতি আর্থিক সহায়তার আহ্বান জানান তিনি। এরপর থেকেই দান আসতে থাকে ধারাবাহিকভাবে। হুমায়ুনের দাবি, মানুষের উদারতায় অনুদানের পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।


রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত চারটি দানবাক্স এবং একটি বস্তা খুলে গণনা করা হয়। এতে পাওয়া গেছে ৩৭ লাখ ৩৩ হাজার টাকা নগদ। এছাড়া কিউআর কোড স্ক্যান করে অনলাইনে আরও ৯৩ লাখ টাকা জমা পড়েছে। বাকি সাতটি বাক্সের টাকা গণনা শুরু হবে আজ সোমবার বিকেল ৫টা থেকে।


স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো টাকা গোনার প্রক্রিয়া লাইভ সম্প্রচার করা হয়। হুমায়ুনের ঘনিষ্ঠজনদের মতে, অনুদানের অঙ্ক প্রত্যাশার চেয়েও অনেক বেশি। এমনকি বিদেশ থেকেও অর্থ পাঠানো হয়েছে। বিপুল পরিমাণ অর্থের নিরাপদ সংরক্ষণের জন্য আলাদা একটি কক্ষ, সিসিটিভি ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনাও করা হচ্ছে।